রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতে ফের পিছিয়ে গেল আইপ্যাক-ইডি মামলার শুনানি। আইনজীবী কপিল সিব্বাল অসুস্থ থাকায় আজ তা পিছিয়ে যায়। আগামী ১৮ ফেব্রুয়ারি এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। ইডি আরও সময় চাওয়ায় আজ শুনানির দিন ধার্য হয়। কিন্তু সরকার পক্ষের আইনজীবী কপিল সিব্বালের অসুস্থতার কারণে ফের তা পিছিয়ে গেল।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি কয়লা দুর্নীতি মামলায় আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে অভিযান করে ইডি। আচমকা সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহু নথি নিয়ে আসেন। তাঁর অভিযোগ ছিল, তৃণমূলের নথি পত্র নিয়ে যাওয়ার জন্যই ইডি-র এই অভিযান। যা নিয়ে দেশব্যাপী তোলপাড় ওঠে। তাদের তদন্তে
বাধাদান, জোর করে নথি নিয়ে যাওয়া ইত্যাদি অভিযোগ এনে শীর্ষ আদালতে যায় ইডি। রাজ্যের হলফনামা জমা পড়ার পর গত সপ্তাহে ইডি সময় চায়। রাজ্যের পক্ষে এই মামলা খারিজেরও আবেদন করা হয়েছে। এখন আগামী ১৮ ফেব্রুয়ারি শুনানির জন্য অপেক্ষায় সব মহল। অত্যন্ত স্পর্শকাতর এই মামলা বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে আজ শুনানির কথা ছিল। পরবর্তী শুনানি এই বেঞ্চেই হওয়ার সম্ভাবনা আছে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।

Be the first to comment