চিংড়িঘাটায় মেট্রোর কাজ, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : চিংড়িঘাটায় মেট্রোর বকেয়া কাজ শেষ করতে সময় বেঁধে দিয়ে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৫ ফেব্রুয়ারির আগেই চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। সেই সময়সীমা পার হওয়ার আগেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। আগামী সপ্তাহে রাজ্যের আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। চিংড়িঘাটা মোড়ে মেট্রোর কাজ থমকে অনেক দিন ধরেই। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রোর সম্প্রসারণের কাজ আটকে রয়েছে। মাত্র ৩১৬ বর্গমিটার অংশে কাজ অসম্পূর্ণ। সেই অংশটা ঠিক চিংড়িঘাটা মোড়ে। মেট্রোর অভিযোগ, ওই অংশে কাজের জন্য বাইপাসে যান চলাচল সাময়িক বন্ধ রাখতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই অনুমতি না-দেওয়ায় কাজ এগোনো সম্ভব হচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*