জনবিজ্ঞান কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মী, চিকিৎসক সংগঠনের

Spread the love

রোজদিন ডেস্ক : নদীয়ার বিশিষ্ট জনবিজ্ঞান কর্মী শিক্ষক আমির চাঁদ শেখের নিঃশর্ত মুক্তির দাবিতে সোচ্চার হল সরকারি কর্মী ও চিকিৎসকদের সংগঠন।
প্রয়াত মায়ের অঙ্গদানের ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন তিনি ও তাঁর পরিবার। কুসংস্কারাচ্ছন্ন কয়েকজন প্রতিবেশীর অভিযোগে পুলিশ গিয়ে বিজ্ঞান মনস্ক, জনবিজ্ঞান আন্দোলনের বিশিষ্ট কর্মী আমির চাঁদ শেখকে গ্রেফতার করে। তাঁর ভাই, পরিবারের অন্যদের হেনস্থা করা হয়। রটানো হয় তাঁরা মায়ের অঙ্গ বিক্রি করছেন।
আজ এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন রাজ্য সরকারি পেশাজীবী যৌথ সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক ডাঃ মানস গুমটা ও সৌম্য ব্যানার্জি এবং সরকারি চিকিৎসকদের সংগঠন এসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস-এর সাধারণ সম্পাদক ডাঃ উৎপল ব্যানার্জি।। পৃথক ভাবে তাঁরা অবিলম্বে আমির চাঁদ শেখকে নিঃশর্ত মুক্তি, তাঁর বিরুদ্ধে সব অভিযোগ, মামলা প্রত্যাহারের দাবি করেছেন। এই সঙ্গে পুলিশ, প্রশাসনের ভূমিকায় বিস্মিত তাঁরা। কিভাবে তাঁরা অন্ধ বিশ্বাস, মৌলবাদের কথায় মানবিক উদ্যোগকে অপরাধ চিহ্নিত করলেন এর তীব্র নিন্দা করেছেন তাঁরা। ডাঃ মানস গুমটা ও সৌম্য ব্যানার্জি এবং ডাঃ উৎপল ব্যানার্জি পৃথকভাবে যেসব পুলিশ, প্রশাসনিক ব্যক্তিরা আমির চাঁদ শেখের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে, তাঁদের বিরুদ্ধেও উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*