অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর নেই টিএমসি-র, সমালোচনা অধীর চৌধুরীর

Spread the love

রোজদিন ডেস্ক : লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেনি রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস। এই নিয়ে শাসক দলকে একহাত নিলেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, বিরোধীদের ইন্ডিয়া জোট যাতে তৈরি না হয়, এর জন্য বাধা সৃষ্টি করেছিলেন উনি। মোদির অসুবিধা হয়, এমন কোন কাজ উনি করতে চান না। ওঁর মত হল, “জোটের ফয়দা নাও, একে ভেঙে দাও।” এর আগে রাজ্যপাল হিসাবে জগদীপ ধনখড়ের সঙ্গে সদ্ভাব না থাকলেও তাঁর উপরাষ্ট্রপতি হওয়ার পথ প্রশস্ত করেছিল টিএমসি। বিরোধী ঐক্যে ফাটল ধরিয়ে বিজেপিকে খুশি না করলে ওঁর চলবে না বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*