আর জি কর দুর্নীতি, গ্রেফতার আখতার আলি

Spread the love

রোজদিন ডেস্ক : আর জি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগ এনে শোরগোল তুলেছিলেন তিনি। সেই “হুইসল ব্লোয়ার” নাম কেনা চিকিৎসক আখতার আলিকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন। আজ দুপুরে আলিপুর সিবিআই আদালতে
আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। বিচারপতি তাঁর আবেদন খারিজ করে ১৭ ফেব্রুয়ারি
অবধি সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, আর জি করে ব্যাপক দুর্নীতির অভিযোগে আদালতে জনস্বার্থ মামলা ও করেছিলেন আখতার আলি। গত ডিসেম্বরে সিবিআই-এর চার্জশিটে তাঁরও নাম থাকায় বিভিন্ন মহল বিস্মিত। এবার তাঁর বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা নেবে বলে মনে করেন অভিজ্ঞ মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*