- কর ব্যবস্থা নিয়ে মোদী সরকারের তুমুল সমালোচনা করে অভিষেক বলেন, ‘এক শিশু জন্মাতেই তার দুধ আর ন্যাপির উপর ট্যাক্স। বড় হতেই পড়াশোনার উপর ট্যাক্স। মোবাইল ডেটা থেকে সব কিছুর উপর ট্যাক্স। রোজগার করতে শুরু করলে ট্যাক্স। এমনকী মৃত্যুর পর শেষকৃত্যে মোমবাতি, ধূপ জ্বালালেও তার উপর ট্যাক্স।’
- বাজেটে মোদী সরকারকে নিশানা অভিষেকের। তিনি বলেন,‘বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়, এমন ভারতে আমি বাস করি।
- সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব বলেন, ‘আমেরিকার সঙ্গে ডিল হয়নি, ঢিল হয়েছে। ডিল আগে হয়েছে না বাজেট? বাজেটের হালুয়া এখানে বেশি বিলি করা হয়েছে না কি ওদেশে?’
- অসমের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকার থেকে বাদ পড়েছে প্রায় ২ লক্ষ ৪৩ হাজার নাম। বর্তমানে রাজ্যে মোট ভোটার সংখ্যা দাঁড়াল ২ কোটি ৪৯ লক্ষের কিছু বেশি।
- নবান্নে সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।১ এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্পে বেকার যুবক-যুবতীদের মাসে দেড় হাজার টাকা দেওয়া হবে। যে প্রকল্পটি ১৫ অগস্ট শুরু হওয়ার কথা ছিল।সেটাই এগিয়ে আনার কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
- ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।
- স্থায়ীকরণ-সহ বেতন বৃদ্ধির দাবিতে সল্টলেকে বিকাশ ভবনের বাইরে প্যারাটিচারদের বিক্ষোভ।
- শ্যামনগর ফিডার রোড এলাকায় অবস্থিত কমলা অ্যাপার্টমেন্ট নামক একটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগুন লাগার ঘটনায় আবাসিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
- তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী দলের সাংসদেরা। এই প্রস্তাবের উপরে আলোচনা এবং সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংসদের অধিবেশনে যোগ দেবেন না লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
- ভোটের আগে আরও এক হিন্দু ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম সুষেণচন্দ্র সরকার (৬২), বাড়ি ময়মনসিংহে, পেশায় চাল ব্যবসায়ী। দুষ্কৃতীরা তাঁকে কুপিয়ে খুন করে দোকানের ভিতর লুকিয়ে রেখে যায় বলে অভিযোগ। সোমবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বগার বাজার চৌরাস্তায়।

Be the first to comment