রোজদিন ডেস্ক : বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগে ময়মনসিংহের ত্রিশালে এক হিন্দু চাল ব্যবসায়ীকে নৃশংস ভাবে হত্যা করা হল। গতকাল রাতের এই ঘটনা নিয়ে এলাকায় আতঙ্ক, উত্তেজনা দেখা দেয়। সূত্রের খবর, সুষেন চন্দ্র সরকার (৬২) কে অজ্ঞাতনামা দুষ্কৃতিরা খুন করে তাঁর দোকানের ভিতর রেখে বাইরে থেকে শাটার বন্ধ করে দিয়ে উধাও হয়। পরিবারের মানুষজন অনেক খোঁজাখুঁজির পর তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তাঁর ছেলে সুজন সরকার বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের চালের ব্যবসা৷ কারও সঙ্গে কোন শত্রুতাও নেই। তাঁর বাবাকে নৃশংসভাবে হত্যা করে কয়েক লক্ষ টাকাও নিয়ে গেছে দুষ্কৃতিরা। পুলিশ এর তদন্ত করছে।

Be the first to comment