পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভে উত্তাল বিকাশ ভবন সংলগ্ন এলাকা, সমর্থন শিক্ষক সংগঠনের

Spread the love

রোজদিন ডেস্ক : বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন দাবিতে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভে উত্তাল হল বিকাশ ভবন সংলগ্ন এলাকা। বাজেটে পার্শ্ব শিক্ষক-সহ বিভিন্ন শিক্ষা কর্মীদের মাসে ১ হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে৷ মঙ্গলবার এর প্রতিবাদে শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষে বিকাশ ভবন অভিযান করা হয়। তাঁদের অভিযোগ, নামমাত্র বেতন বৃদ্ধি হয়েছে। সঙ্গত বেতন বৃদ্ধির ফাইল সরকারের কাছে গেলেও তা চেপে রাখা হয়েছে। নামমাত্র বেতন বৃদ্ধির প্রতিবাদ ও তা প্রত্যাখ্যানের সিদ্ধান্তে এই অভিযান করেন তাঁরা।
তাঁদের এই অভিযানকে সমর্থন ও সংহতি জানিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, সামান্য ভাতায় প্রায় পূর্ণ সময়ের শিক্ষকদের মত কাজ করেন ওঁরা। ওঁদের দীর্ঘ বঞ্চনা শেষ করে অবিলম্বে ন্যুনতম বেতন কাঠামোর দাবি করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*