পুত্রের বিয়েতে রাহুল গান্ধীকে নিমন্ত্রণ করলেন সচিন তেন্ডুল কর

Spread the love

রোজদিন ডেস্ক : পুত্র অর্জুনের বিয়েতে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী কে নিমন্ত্রণ করলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর।


সমাজ মাধ্যমে ছবি-সহ সচিন জানান, “আমাদের পরিবারের রাহুল গান্ধী জির সঙ্গে দেখা করার সুযোগ হয়, অর্জুন – সানিয়ার বিয়েতে তাঁকে নিমন্ত্রণ করলাম! ”
সূত্রের খবর, পুত্র অর্জুনের বিয়েতে সচিন তেন্ডুলকর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেও নিমন্ত্রণ করেছেন।


উল্লেখ্য, ছাব্বিশ বছর বয়েসি অর্জুন তেন্ডুলকরও ক্রিকেট খেলেন। তাঁর ভাবী স্ত্রী সানিয়া ও সচিন কন্যা সারা দীর্ঘদিনের বন্ধু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*