কমিশনে পাঠানো গ্রুপ বি-দের তালিকা নিয়ে অভিযোগ ওড়াল রাজ্য প্রশাসন

Spread the love

রোজদিন ডেস্ক :  নির্বাচন কমিশনের কাছে পাঠানো গ্রুপ-বি আধিকারিকদের তালিকা নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশনের কাছে যে তালিকা পাঠানো হয়েছে, তা নিয়ে কিছু মহল ইচ্ছাকৃত ভাবে ভুল তথ্য ছড়াচ্ছে বলে সরকারের তরফে দাবি করা হয়েছে। নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রুপ-বি আধিকারিকদের যে তথ্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, তা সম্পূর্ণভাবে রাজ্যের অর্থ দফতরের ২০২০ সালের নির্দেশিকা মেনেই তৈরি করা হয়েছে। যেখানে রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—এই চার শ্রেণিতে ভাগের স্পষ্ট মানদণ্ড নির্ধারণ করা রয়েছে। সরকারের দাবি, সেই নির্ধারিত পে-লেভেল ও নিয়ম মেনেই গ্রুপ-বি কর্মীদের তালিকা তৈরি ও নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে কোনও ধরনের বিচ্যুতি বা অনিয়ম নেই। এই প্রসঙ্গে সম্প্রতি কোনও কোনও মহল থেকে সংবাদমাধ্যমে যে অনিয়ম বা কারচুপির অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলেও দাবি করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*