বেলডাঙায় এনআইএ তদন্ত বহাল, হস্তক্ষেপ করলো না শীর্ষ আদালত

Spread the love

রোজদিন ডেস্ক :
বেলডাঙায় এনআইএ তদন্ত নিয়ে শীর্ষ আদালতে ধাক্কা খেল রাজ্য। এই মামলায় কোন হস্তক্ষেপ করলেন না শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। এই মামলা কলকাতা উচ্চ আদালতে ফেরালেন তাঁরা। এর আগে গত ২০ জানুয়ারি উচ্চ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশে কেন্দ্র চাইলে এনআইএ-কে তদন্তভার দিতে পারে বলে নির্দেশে জানিয়েছিল। এই নির্দেশের পর গত ২৮ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বেলডাঙায় এনআইএ-কে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দেয়। রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায়। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। তাঁরা নির্দেশ দিয়েছেন, পরবর্তী শুনানিতে এনআইএ-কে উচ্চ আদালতে মুখবন্ধ খামে রিপোর্ট দিতে হবে। এই মামলায় ইউএপিএ ধারায় তদন্তের প্রয়োজন আছে কিনা তাও উচ্চ আদালত এনআইএ-র রিপোর্ট পাওয়ার পর খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে।
শীর্ষ আদালত আজ আরও জানায়, গত বছর এপ্রিলে মুর্শিদাবাদে এক হিংসাত্মক ঘটনায় কলকাতা উচ্চ আদালত এনআইএ-কে তদন্তের নির্দেশ দেয়। কিন্তু বেলডাঙায় যা হয়েছে, সেখানে ইউএপিএ ধারায় তদন্তের প্রয়োজন আছে কিনা তা যাচাই না করে এনআইএ-কে তদন্তভার দেওয়া বা না দেওয়া নিয়ে আদালত কোন সিদ্ধান্ত নেবে না।
উল্লেখ্য, ঝাড়খন্ডে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে গত ১৬ জানুয়ারি বেলডাঙার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই প্রেক্ষিতে এনআইএ তদন্ত শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*