রোজদিন ডেস্ক :
বিহারের সিওয়ানের ভবানী মোড়ের কাছে এক নামী হিন্দি দৈনিকের সাংবাদিক রমেশ সিং গুলিবিদ্ধ হয়েছেন। সঙ্কট জনক অবস্থায় তাঁকে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার রাতে দুই মোটর সাইকেল আরোহী তাঁকে গুলি করে উধাও হয়। একটি গুলি তাঁর পেটে লাগলে তিনি পড়ে যান৷ স্থানীয় মানুষরা গুরুতর আহত রমেশ সিং কে সিওয়ান সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে পাটনা হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দেয়। পদস্থ পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন।
জসৌলি র বাসিন্দা এই সাংবাদিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার সময় আক্রান্ত হন। কেন তাঁর ওপর এই হামলা হোল পুলিশ অনুসন্ধান করছে। এই ঘটনা ২০১৬ সালের মে মাসে সিওয়ানে বিশিষ্ট সাংবাদিক রাজদেও রঞ্জনের হত্যার স্মৃতি মনে করিয়ে দিয়েছে, প্রবল জনমতের চাপে সিবিআইকে তার তদন্ত ভার দেওয়া হয়।

Be the first to comment