বাংলাদেশের ভাই-বোনদের শুভনন্দন মুখ্যমন্ত্রীর, অভিনন্দন জানালেন তারেক ভাইকেও

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের নির্বাচনী ফলাফলে বিপুল আসনে এগিয়ে সরকার গড়ার পথে বিএনপি। এই অবস্থায় আজ বেলার দিকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ভাই-বোনেদের শুভনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তারেক ভাইকেও জানালেন অভিনন্দন। মনে করালেন ওই দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সুসম্পর্কের কথাও। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।
বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।
আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*