রোজদিন ডেস্ক : শিল্পশহর হলদিয়ায় এক ভয়াবহ দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন। গতকাল বিকেলে আচমকা একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একের পর এক দোকানে ধাক্কা মারলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্যাঙ্কারের ধাক্কায় ২০ জন আহত হন। হলদিয়ার ব্রজলাল চক থেকে সিটি সেন্টারের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা হয়।
আহত তিন জনের অবস্থা আশঙ্কাজনক। বেপরোয়া গতিতে ট্যাঙ্কারটিকে আসতে দেখে মানুষ জন আতঙ্কে সরে যাওয়ার চেষ্টা করেও সবাই পারেননি। তাঁদের ধাক্কা দেয় ট্যাঙ্কারটি। রাস্তায় থাকা একাধিক স্কুটি, বাইক ইত্যাদিতেও ধাক্কা দেয়। এর তীব্রতায় ট্যাঙ্কারটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ তা বাজেয়াপ্ত করেছে। আটক করেছে চালক ও খালাসিকে। কিভাবে এই দুর্ঘটনা হোল খতিয়ে দেখা হচ্ছে।
আহতদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

Be the first to comment