তারেক রহমানকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবেশী বাংলাদেশের নির্বাচনে বিএনপি-র জয়যাত্রাকে অভিনন্দন জানিয়েছেন। আজ সমাজমাধ্যমে তিনি এই বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। বলেন, “এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।”
উল্লেখ্য, এখন অবধি পাওয়া খবরে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ১৮৯টি আসনে জয়ী হয়েছে। জামায়েত জোট পেয়েছে ৫৩ টি৷ এনসিপি ৬, স্বতন্ত্র ৬ ও অন্যান্যরা ৭টি আসন পেয়েছে।
প্রয়াত খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে রাজনৈতিক মহল মনে করেন।

বিএনপি-র আসন সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে, যা নিয়ে উল্লসিত ওই দেশের মানুষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। “আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোর দার করা ও আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।”
প্রসঙ্গত, বাংলাদেশের নির্বাচনে জামায়েত ইসলামির ফল ভাল না হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে ভারত-সহ অন্যান্য দেশগুলি, এমনটাই মনে করেন অভিজ্ঞ মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*