রোজদিন ডেস্ক : আজ ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার, প্রখ্যাত কবি, রাজনীতিক সরোজিনী নাইডুর জন্মদিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করালেন সামাজিক ন্যায় থেকে নারী ও সমাজের পিছিয়ে পড়াদের ক্ষমতায়নের জন্য তাঁর লড়াইয়ের কথা। এদিন এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখলেন, “ভারতের ‘নাইটিংগেল’ সরোজিনী নাইডুর জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধাঞ্জলি। আসুন আগামীদিনে আমরা তাঁর সামাজিক ন্যায় ও ক্ষমতায়নের আদর্শ দ্বারা পরিচালিত হই।”

Be the first to comment