রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর বিরুদ্ধে তুমুল বিক্ষোভের মাঝেই আগামী ৯ মার্চ অবধি সংসদ মুলতবি হয়ে গেল। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ফাইলে হরদীপ পুরীর নাম থাকার অভিযোগে গত কয়েকদিন ধরেই সংসদে বিক্ষোভ দেখান বিরোধীরা৷ আজও এর ব্যতিক্রম ছিল না। মন্ত্রী অবশ্য তাঁর বিরুদ্ধে আনা এই সব অভিযোগই অস্বীকার করেছেন। এপস্টিনের সঙ্গে তাঁর কয়েকবার দেখা, কথা হলেও এর সঙ্গে অপরাধের কোন সম্পর্কই নেই বলে তিনি দৃঢ়ভাবে জানান।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের আনা সাবস্টেন্টিভ মোশনের উত্তরও কংগ্রেস জোরালোভাবে দিয়েছে।
হরিদ্বারের প্রাক্তন সাংসদ ভগবানদাস রাঠোরের প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে সভায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
কংগ্রেস পরিষদীয় বৈঠকের পর সাংসদ হিবি ইডেন জানান, আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির বিরুদ্ধে, কৃষকদের পক্ষে তাঁদের প্রতিবাদ জারি থাকবে।

Be the first to comment