সাউথ ব্লকে কেন্দ্রীয় মন্ত্রিসভার শেষ বৈঠক, নেওয়া হল এক গুচ্ছ প্রকল্প

Spread the love

রোজদিন ডেস্ক : দিল্লির ঐতিহ্যময় সাউথ ব্লকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হল শুক্রবার। এরপর আর এখানে মন্ত্রিসভার বৈঠক হবে না। ফলত সকলেই কিছুটা হলেও স্মৃতি কাতর হয়ে পড়েন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বৈঠকে পরিকাঠামো ক্ষেত্রে বিশাল প্রকল্পর সিদ্ধান্ত হয়। এর মধ্যে প্রায় ৪৮,২৫০ কোটি টাকার রেল প্রকল্প আছে। কাসারা-মনমদ, দিল্লি-আম্বালা ও বল্লারি-হোসাপেট এর তৃতীয়, চতুর্থ লাইন নির্মাণের আওতায় দিল্লি, হরিয়ানা,মহারাষ্ট্র ও কর্ণাটকের বারটি জেলা আছে। এই ছাড়া ভোটমুখি অসমের ব্রহ্মপুত্র নদীর নীচে সড়ক, রেল টানেল প্রকল্প সহ ১৮,৬৬২ কোটি টাকার একাধিক প্রকল্প আছে। নদীর নীচে এই প্রকল্প সারা দেশে প্রথম ও পৃথিবীতে দ্বিতীয় হবে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার জানান, চাহিদা, প্রয়োজন অনুযায়ী রেল লাইনগুলির ক্ষমতা বৃদ্ধি করা হবে।
বিভিন্ন হাইওয়েরও উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*