বাংলাদেশে ভোট পরবর্তী হিংসায় নিহত তিন, আহত তিনশোর বেশি

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশে নির্বাচনের পরের দু দিনে দুশো র বেশি হিংসাত্মক ঘটনায় এই পর্যন্ত তিন জন নিহত ও তিনশোর বেশি আহত হয়েছেন। বিক্ষিপ্তভাবে হিংসার খবর এখন ও আসায় উদ্বিগ্ন প্রশাসন।
আজ বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচ আর এস এস) নির্বাহী
পরিচালক এজাজুল ইসলাম বলেন, নির্বাচনের পরের দুদিনে দেশের ত্রিশটি জেলায় হিংসাত্মক ঘটনা হয়। এর ফলে বাগেরহাট ও মুন্সিগঞ্জে দুই যুবক, ময়মনসিংহে একটি শিশু প্রাণ হারায়। এই ছাড়া নোয়াখালিতে একটি ধর্ষণের অভিযোগ ও মিলেছে। এই সব ঘটনায় বিএনপি, জামায়েত ও স্বতন্ত্র পার্টির কর্মী সমর্থকরা জড়িত বলে তিনি জানান।
অন্য সূত্রে প্রকাশ, সিলেটের তারাপুর চা-বাগানের গৌর নিতাই মন্দিরে আজ আগুন লাগানো হয়।
শনিবার রাতে ভোলার চরফ্যাশনে যুব লিগের নেতা আবদুর রহিম (৪৫) কে কুপিয়ে মারা হয়। তিনি আগে আওয়ামী লিগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
গতকালই দেশের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, উন্নতি করাই তাঁর প্রধান ও প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনা অব্যাহত থাকায় নয়া শাসকদের দুশ্চিন্তার পারদ বাড়ছে বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*