পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে বিএনপি নেতা তারেক রহমানের শপথগ্রহণ, সম্ভবত যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  2. বাংলাদেশে ভোট পরবর্তী হিংসায় নিহত ৩, আহত তিনশোরও বেশি
  3. ধর্ষিতা হয়েছিলেন এক পড়ুয়া, দুর্গাপুরের সেই বেসরকারি মেডিক্যাল কলেজের আর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার।
  4. আজ মহাশিবরাত্রি। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভনন্দন মুখ্যমন্ত্রীর, দিলেন ধর্মীয় সম্প্রীতির বার্তা।
  5. আজ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণদিবস। এই উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে শেয়ার করলেন শিল্পীর সঙ্গে তাঁর ব্যক্তিগত মুহূর্তের অভিজ্ঞতাও। একই সঙ্গে শ্রদ্ধা জানালেন গায়ক তথা সুরকার ও দুই কৃতী বাঙালি প্রতুল মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ির মৃত্যুবার্ষিকীতে।
  6. সাত সকালে টালিগঞ্জের অভিজাত আবাসনে আগুন৷ ঘটনাস্থলে দমকলের ৫টি।ইঞ্জিন।
  7. বেঙ্গালুরুতে মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ তরুণ, তদন্তে পুলিশ।
  8. কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা আজিমগন্জগামী ট্রেনের কামরায় আগুন, তুমুল আতঙ্কে যাত্রীরা, বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
  9. রাজ্যে শেষ হল এসআইআর শুনানি। ৫০ দিন শুনানির শেষে বাদ পড়তে চলেছেন আরও প্রায় সাড়ে ৬ লক্ষ ভোটার।
  10. শুনানিতে ডাক পেয়েও এলেন না এমন ভোটারের সংখ্যা প্রায় ৫ লক্ষ, সবারই বাদ পড়ার আশঙ্কা। আরও সাতদিন চলবে নথি যাচাইকরণ ও তথ্য আপলোডের কাজ।
  11. সোমবার থেকে আরও বাড়বে শহর কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
  12. আমেরিকায় নিখোঁজ এক ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার হল আনজা লেক থেকে। নাম সাকেত শ্রীনিবাসআইয়া।
  13. নেতাজি ইনডোরে পশ্চিমবঙ্গ তৃণমূল কিসান ক্ষেত মজদুরদের প্রাক নির্বাচনী রাজ্য সম্মেলন বক্তব্য রাখলেন দোলা সেন, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, পূর্ণেন্দু বসুরা।
  14. নাইজিরিয়ার গ্রামে সশস্ত্র দূষ্কৃতী হামলা, এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে, অপহৃত বহু।
  15. রাজ্যজুড়ে চলছে যুবসাথীর নাম নথিভুক্তকরণের শিবির, প্রতিটি শিবিরেই ফর্ম নেওয়ার জন্য হুড়োহুড়ি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*