আগামী মঙ্গলবার বাংলাদেশে তারেক রহমানের শপথ, যাচ্ছেন না প্রধানমন্ত্রী, যাবেন লোকসভার অধ্যক্ষ-সহ প্রতিনিধিরা

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাচ্ছেন না। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি যেতে পারবেন না। বাংলাদেশের নতুন সরকারকে সম্মান ও শুভেচ্ছা বার্তা দিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন। আজ বিকেলে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে এই কথা জানানো হয়। বলা হয়েছে, গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে অধ্যক্ষের অংশ গ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও দীর্ঘ স্থায়ী বন্ধুত্বকে তুলে ধরে ও গণতান্ত্রিক মূল্যবোধ, যা আমাদের দুই জাতিকে ঐক্যবদ্ধ করেছে, তার প্রতি ভারতের অবিচল প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করে।
সূত্রের খবর, ফ্রান্সের রাষ্ট্র পতি ইমানুয়েল ম্যাক্রন এর ওই সময় ভারতে থাকা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা আছে। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেতে পারবেন না। বিদেশ সচিব বিক্রম মিশ্র ও বাংলাদেশের ওই অনুষ্ঠানে যাবেন বলে জানা যায়।
সম্প্রতি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাবের নোটিশ দিয়েছেন বিরোধীরা। সম্ভবত আগামী ৯ মার্চ সংসদের সম্প্রসারিত বাজেট অধিবেশনে এই নিয়ে আলোচনা হবে। অধ্যক্ষকে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে পাঠিয়ে কেন্দ্রীয় সরকার বিরোধীদেরও বার্তা দিলেন বলে ওয়াকেবহাল মহলের ধারণা।

ভারত আরও জানিয়েছে, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধা বোধে আবদ্ধ প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বাধীন একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক উত্তরণ ঘটেছে, তাকে স্বাগত জানায়। তারেক রহমানের লক্ষ্য ও মূল্যবোধ দেশের জনগণের বিপুল সমর্থন লাভ করেছে।
সূত্রের খবর, বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ভারত, চিন, পাকিস্থান, আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক ইত্যাদি সহ তেরটি দেশের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান, প্রতিনিধিদের আগমন উপলক্ষে ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেজে উঠছে গোটা শহর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*