পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বিজ্ঞানী মেঘনাদ সাহার প্রয়াণদিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা।
  2. ভোটের মুখে আগামী বুধবার ফের রাজ্যে অমিত শাহ। যেতে পারেন মায়াপুরে।
  3. আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। শপথগ্রহণে থাকছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
  4. যুবসাথী প্রকল্পে রাজ্যে বিপুল সাড়া। প্রথম দিনেই আবেদনপত্র তুললেন সাড়ে ৫ লক্ষের বেশি যুবক-যুবতী। আজও চলছে আবেদনপত্র বিলি।
  5. এসআইআরের কাজে কর্তব্যে গাফিলতি, ক্ষমতার অপব্যবহার, সাত এইআরও-র বিরুদ্ধে শাস্তির সুপারিশ নির্বাচন কমিশনের।
  6. সর্বজন হিতের বার্তা দিয়ে এআই সম্মেলন শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
  7. ডোনাল্ড ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর তুমুল সমালোচনা প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার।
  8. দিল্লির পর গুজরাতের একাধিক স্কুলে বোমাতঙ্ক, তল্লাশিতে পুলিশ।
  9. গণশক্তির প্রাক্তন সম্পাদক নারায়ণ দত্ত প্রয়াত।
  10. চেক বাউন্স মামলায় অভিনেতা রাজপাল যাদবকে সাময়িক মুক্তির অনুমতি দিল্লি হাইকোর্টের।
  11. হরিয়ানায় দূষিত জল পান করে ১৫ দিনে মৃত ১২।
  12. রাজস্থানের কারখানায় আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৮ জনের!
  13. মুম্বই বিস্ফোরণে আবু সালেমের আগাম জেল মুক্তির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে।
  14. আমরা নির্দোষ, জমির বিনিময়ে চাকরি মামলায় আদালতে দাবি লালু ও রাবড়ীর।
  15. ভোটের মুখে ধাক্কা, সিপিআইএম ছাড়লেন যুব নেতা প্রতীক উর রহমান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*