রোজদিন ডেস্ক :
গুজরাটের আহমেদাবাদ ও ভাদোদরায় আজ এক সঙ্গে আঠাশটি স্কুলে বোমাতঙ্কে ব্যাপক উত্তেজনা, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি স্কুলগুলি খালি করে দেওয়া হয়। আহমেদাবাদের পনেরোটির বেশি স্কুলেই মেলে বোমা রাখা আছে বলে জানানো হয়।
জেলা শিক্ষা আধিকারিক রোহিত চৌধুরী জানান, সব স্কুলগুলিকে অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশনে খবর দিতে বলা হয়। ভাদোদরার পুলিশ কমিশনার নরসিমহা কোমার বলেন, বিভিন্ন এলাকার তেরটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। সব স্কুলের কর্তৃপক্ষ স্থানীয় পুলিশে খবর দেন। বোম স্কোয়াড, গোয়েন্দা শাখা-সহ পদস্থ পুলিশ আধিকারিকরা স্কুলগুলিতে গিয়ে সব খতিয়ে দেখেন।
কোথা থেকে এই ই-মেলগুলি এসেছে তদন্ত হচ্ছে বলে পুলিশ জানায়।

Be the first to comment