রোজদিন ডেস্ক : রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদ পূরণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন দিতে ফের বৈঠকে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে বুধবার নবান্নে এই বৈঠক হওয়ার কথা। মন্ত্রিসভার সদস্যদের ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদ পূরণের প্রস্তাব এই বৈঠকে আলোচনায় উঠতে পারে। পাশাপাশি আগামী অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে ঘোষিত একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের বাস্তবায়ন নিয়েও আলোচনা হতে পারে। বর্তমানে রাজ্যজুড়ে অফলাইন ও অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কৃষকবন্ধু-সহ বিভিন্ন প্রকল্পে আবেদন গ্রহণ চলছে। এই আবেদন প্রক্রিয়ার অগ্রগতি, পরিসংখ্যান এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Be the first to comment