- সিপিআইএম-এর রাজ্য কমিটি থেকে ইস্তফা দিলেন প্রতীক উর রহমান। সঙ্গে প্রাথমিক সদস্যপদ ছাড়ার ঘোষণা।
- দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দেওয়ার পর অভিনেতা রাজপাল যাদবের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট।
- মালদায় চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ বেসরকারি নার্সিং হোম কর্তৃপক্ষের মালিকের বিরুদ্ধে । প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক যুবতীর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে আত্মসাৎ করে চাকরি না দেওয়ার অভিযোগ।
- ব্যারাকপুর শিল্পাঞ্চলে কারখানার শেড থেকে পড়ে মৃত্যু শ্রমিকের। মৃতের নাম প্রদীপ মিত্র (৫৮)।
- প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করার অভিযোগে সোমবার বর্ধমানে গ্রেপ্তার স্ত্রী ও তাঁর প্রেমিক। ধৃতেরা হলেন রাজিয়া সুলতানা ও উজ্জ্বল শেখ।
- আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় বিডিও অফিসের সামনে আত্মহত্যার চেষ্টা এক মহিলার। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর-২ ব্লক অফিসে।
- পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলিকাণ্ডে আরও ছ’জন গ্রেপ্তার। এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।
- পদত্যাগ করলেন অসম কংগ্রেসের প্রাক্তন প্রধান ভূপেন বোরা।
- রাজস্থানের ভিওয়ান্ডিতে একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই অগ্নিকাণ্ডে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
- দূষিত জল পান করে গত ১৫ দিনে ১২ জনের মৃত্যু হরিয়ানার পালওয়াল জেলার চায়ানাসা গ্রামে। মৃতদের মধ্যে পাঁচ জন স্কুলপড়ুয়া।

Be the first to comment