বিজেপির মীনা দেবীকে কুকথা, উত্তপ্ত কলকাতা পুরসভার অধিবেশন

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপির দীর্ঘদিনের পুর প্রতিনিধি মীনা দেবীকে কুকথা বলার অভিযোগ নিয়ে উত্তপ্ত হল আজ কলকাতা পুরসভার অধিবেশন। আজ বাজেট অধিবেশনের প্রথম দিন টিএমসি পুর প্রতিনিধি মহেশ শর্মার বেফাঁস মন্তব্য নিয়ে উত্তাল হয় অধিবেশন। সূত্রের খবর, সিরিটি শ্মশানের আধুনিকীকরণ নিয়ে মেয়র পরিষদ তারক সিং বক্তব্য রাখছিলেন। অভিযোগ, টিএমসি পুর প্রতিনিধি মহেশ শর্মা টিপ্পনী কাটেন, ওই শ্মশানে মীনা দেবীকে নিয়ে যাওয়া হবে। তা শুনে বিজেপির সজল ঘোষ, বিজয় ওঝা উত্তেজিত হয়ে তুমুল হৈচৈ করেন। মহেশ শর্মাকে ক্ষমা চাওয়ার দাবি করেন। এই ঘটনায় ক্ষুব্ধ বর্ষীয়ান পুর প্রতিনিধি তথা প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী। বলেন, এতদিন পুর প্রতিনিধি থেকে কোনদিন এই ধরনের কথা তিনি শোনেননি। মেয়রের উদ্দেশ্যে একরাশ ক্ষোভ উগরে তিনি বলেন, ওঁর উচিত ছিল মহেশ শর্মাকে ক্ষমা চাইতে বলা। ছয় বারের পুর প্রতিনিধি তিনি। তাঁর মৃত্যু হলে কোথায় নিয়ে যাওয়া তা কি মহেশ শর্মা ঠিক করবেন বলে তিনি তোপ দাগেন।
সিপিআই পুর প্রতিনিধি মধুছন্দা দেবও এই মন্তব্যর নিন্দা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*