- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিএনপি সুপ্রিমো তারেক রহমান। শপথ নিচ্ছেন বিএনপির নির্বাচিত সদস্যরাও।
- সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বিএনপি সদস্যরা। জানতেই শপথ না নেওয়ার হুমকি জামায়েত সদস্যদের।
- তারেক রহমানের শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
- শূণ্যপদ পূরণ-সহ একাধিক বিষয় নিয়ে আগামীকাল বুধবার নবান্নে ক্যাবিনেট বৈঠক। থাকছেন মুখ্যমন্ত্রী।
- তৃতীয়দিনও যুবসাথীর শিবিরে ফর্ম তোলার জন্য বেকার তরুণ, তরুণীদের উপচে পড়া ভিড়।
- প্রথম দু’দিনেই আবেদনপত্র তুললেন প্রায় সাড়ে ১৩ লক্ষ আবেদনকারী।
- গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়। দ্রুত আরোগ্য কামনায় মুখ্যমন্ত্রী।
- এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। বারবার শুনানিতে ডাকায় মৃত্যু হল ঝালমুড়িওয়ালা প্রৌঢ় শেখ আনোয়ারের। বাড়ি ডানকুণিতে।
- ডোমজুড়ে চলছে সেবাশ্রয় শিবির। আজ মঙ্গলবার শিবিরের শেষদিন।
- মঙ্গলবার ভারত সফরে এলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকড়, স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- সহপাঠিনীকে খুনের অভিযোগ, পুলিশের জালে এক তরুণ, ইন্দোরের ঘটনা

Be the first to comment