প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী কন্যা কস্তুরি, প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী-সহ চারজনের বিজেপিতে যোগদান

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটের বাজারে বিজেপির চমক। প্রয়াত আরএসপি নেতা তথা বাম জমানার মন্ত্রী ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরি গোস্বামী যোগ দিলেন বিজেপিতে। মঙ্গলবার সল্টলেকের বিজেপি দফতরে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে তিনি দলীয় পতাকা হাতে তুলে নেন। তার সঙ্গেই এদিন আরও তিনজন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে নাম লেখালেন। তাঁরা হলেন টিভির দৌলতে পরিচিত মুখ প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী, সিআরপিএফের প্রাক্তন ডিএসপি বিপ্লব বিশ্বাস ও সঙ্ঘের পুরনো কর্মী ও ব্যবসায়িক পরামর্শদাতা ডঃ অক্ষয় ইন্জিতা। এদের হাতে পতাকা তুলে দিয়ে তাঁদের বিজেপিতে স্বাগত জানান বঙ্গ বিজেপি সভাপতি। এদের সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও বিধায়ক শঙ্কর ঘোষ। তবে ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরি আচমকা বিজেপিতে যোগ দেওয়ায় অনেকেই অবাক। বছর পাঁচেক আগে এভাবেই সকলকে চমকে দিয়ে কস্তুরির দিদি ক্ষিতি গোস্বামীর বড় মেয়ে বসুন্ধরা গোস্বামী তৃণমূলে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি তৃণমূলের টিকিটে জিতে বর্তমানে কলকাতা পুরসভার কাউন্সিলর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*