রোজদিন ডেস্ক : সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন এক মৎস্যজীবী। মৃত রামপদ বর্মণের (৪৫) বাড়ি গোসাবার কালিদাসপুরে। মঙ্গলবার সকালে বৈধ কাগজপত্র নিয়ে সঙ্গীদের সঙ্গে তিনি কাঁকড়া ধরতে গেছিলেন। গভীর জঙ্গলে আচমকাই একটি বাঘ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত, রক্তাক্ত অবস্থায় সঙ্গীরা কোনক্রমে বাঘের কবল থেকে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি।
এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জেলা প্রশাসন সূত্রে প্রকাশ, বৈধ কাগজপত্র নিয়েই তাঁরা জঙ্গলে গেছিলেন। নিহত রামপদর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বিবেচনা করা হবে। জঙ্গলে মাছ, মধু, কাঁকড়া ইত্যাদি সংগ্রহে যাওয়া ব্যক্তিদের আরও সতর্ক, সাবধান হওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

Be the first to comment