রোজদিন ডেস্ক : বন্দে মাতরম গানে রয়েছে ৬টি স্তবক। এতদিন গাওয়া হত দুটি স্তবক। সম্প্রতি কেন্দ্রীয় সরকার, দেশের রাষ্ট্রগীত হিসেবে বন্দে মাতরমের ৬টি স্তবকই গাইতে হবে বলে নির্দেশিকা জারি করেছে। কেন্দ্রের এই নির্দেশের বিরুদ্ধেই এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। জারি হওয়া ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানে ৬টি স্তবক রয়েছে। ১৯৩৭ সালে জাতীয় কংগ্রেস শুধুমাত্র প্রথম দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নেয়। ১৯৫০ সালে এই দুটি স্তবকই ভারতের রাষ্ট্রীয় গান হিসেবে স্বীকৃতি পায়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে বলে, সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরমের ৬টি স্তবকই বাজাতে হবে। কেন্দ্রের এই নতুন নির্দেশিকা ঘিরে রাজনৈতিক চাপানউতোর চলছে।

Be the first to comment