দশে দশ

Spread the love
  1. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টে তিনি লিখেছেন, ‘এই পুণ্যদিনে সম্মান জানাই বিশ্বের সকল ভাষা ও ভাষাভাষী মানুষকে। বিশ্বের সকল দেশের সকল ভাষা-শহিদদের ও ভাষা-সংগ্রামীদের জানাই আমার প্রণাম ও অন্তরের শ্রদ্ধা।’
  2. দিল্লির ভারত মণ্ডপমে যুব কংগ্রেস সমর্থকদের টি-শার্ট খুলে প্রতিবাদ ।
  3. টপলেস, ব্রেনলেস, শেমলেস…তিনটি শব্দ উল্লেখ করে কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র ।
  4. আগামী সপ্তাহের শুরুতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে।
  5. গত ৫ দিনেই যুবসাথী প্রকল্পে আবেদনের সংখ্যা প্রায় ৪৫ লক্ষের কাছাকাছি!
  6. বলাগড়ে ছেলে ধড়া সন্দেহে মারধর, পুড়িয়ে খুনের চেষ্টা, পুলিশের উপর আক্রমণ-সহ একাধিক অভিযোগে দোষী ২৫ জনের মধ্যে ২জনকে যাবজ্জীবন ও বাকি ২৩ জনের ৭ বছর সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালতের ফাস্ট ট্রাক কোর্ট।
  7. বছর খানেকের এক শিশুকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল তার মাসির বিরুদ্ধে। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির মুখার্জিনগর এলাকায়।
  8. নাইজেরিয়ায় সশস্ত্র জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছে। তারা অপহরণও করেছে বহু মহিলা ও শিশুকে।
  9. লেবাননের পূর্বদিকে বেকা উপত্যকায় হামলা চালাল ইজ়রায়েল। শুক্রবারের এই হামলায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ২৪ জন।
  10. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নতুন আন্তর্জাতিক শুল্কনীতি প্রণয়ন করেছিলেন। কিন্তু শুক্রবার সেই নীতিতেই বাদ সেধেছে সে দেশের সুপ্রিম কোর্ট। ‘আন্তর্জাতিক আমদানি শুল্ক’কে বেআইনি বলে ঘোষণা করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*