জল্পনা শেষ, অভিষেকের সঙ্গে বৈঠক শেষে তৃণমূলে যোগ দিলেন প্রতীক উর

Spread the love

রোজদিন ডেস্ক : জল্পনা শেষ। সিপিএমের বিদ্রোহী যুব নেতা প্রতীক উর রহমান শনিবার প্রত্যাশা মতোই তৃণমূলে যোগ দিলেন। এদিন বিকেলে আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে হাজির হন তিনি। সেখানে অভিষেকের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। অভিষেকের সঙ্গে সাংবাদিকদের সামনে এসে ফের সিপিএমের বিরুদ্ধে তোপ দাগেন প্রতীক। গত লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধেই ডায়মন্ড হারবার লোকসভায় সিপিএমের টিকিটে লড়েছিলেন প্রতীক-উর। শনিবার আমতলায় ডায়মন্ড হারবারের সাংসদের কার্যালয়ে সামনে রাস্তায় আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন সিপিএমের প্রাক্তন নেতা। অভিষেক বলেন, প্রতীক-উর ভোটে লড়াই করার টিকিট চান না। তিনি সংগঠনের কাজ করতে চেয়েছেন। এই ঘটনার কিছুক্ষণ পরেই প্রতীক-উরকে বহিষ্কারের
কথা ঘোষণা করে সিপিএম। প্রতীক উর সিপিএম থেকে ইস্তফা দেওয়ার পরই জল্পনা শুরু হয় যে, টিকিটের জন্য তিনি তৃণমূলে যাচ্ছেন। জবাবে শনিবার প্রতীক উর বলেন, আমার লক্ষ্য বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকানো। অভিষেক বলেন, বলা হচ্ছে, তৃণমূলের সঙ্গে ডিল করেছেন। একটা ছেলেকে জানেন না, যিনি দলটা করলেন, তাঁকে চেনেন না। আগেই সব বলে দিলেন। প্রতীক উর আমাকে বলেছে ও টিকিট চায় না, সংগঠন করতে চায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*