দেশে এপস্টিন ছায়া, উত্তরপ্রদেশের দম্পতির মৃত্যুদণ্ড

Spread the love

রোজদিন ডেস্ক : দেশেও কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের ছায়া!! ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে ৩৩ জন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তরপ্রদেশের এক দম্পতিকে মৃত্যুদণ্ড দিলো উত্তরপ্রদেশের বান্দার এক বিশেষ আদালত।
শান্তি প্রাপ্ত রাম ভবন সেচ বিভাগের প্রাক্তন ইঞ্জিনিয়ার। সে ও তার স্ত্রী দুর্গাবতী শিশুদের নানা প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলতো। তাদের নির্যাতন করে ডার্ক ওয়েবের মাধ্যমে প্রায় ৪৭টি দেশে ২ লক্ষেরও বেশি আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ২০২০ সালে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে মামলা দায়ের হয়। কয়েক মাসের মধ্যে সিবিআই এই তদন্ত ভার নেয়, ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি তারা চার্জশিট পেশ করে। এরপর বিশেষ আদালতে দীর্ঘদিন মামলা চলার পর শুক্রবার বান্দার এক আদালত এই দম্পতিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়।
অনেকেই এতে আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ছায়া দেখছেন। যা নিয়ে সারা বিশ্বে তোলপাড় উঠেছে। উত্তরপ্রদেশের এই ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয় মানুষ জনও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*