আসানসোলে লিওনেল মেসি! উপচে পড়ছে ভিড়!!

Spread the love

রোজদিন ডেস্ক : আসানসোলে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে দেখতে ভিড় উপচে পড়ছে। শ্রম মন্ত্রী মলয় ঘটক সহ স্থানীয় মানুষের সমাগমে আসানসোলের সুশান্ত রায়ের মোম মিউজিয়াম রীতিমত উচ্ছাসে ভরে উঠেছে। আজ শ্রম মন্ত্রী মলয় ঘটক মেসির এই প্রাণবন্ত মুর্তির উদ্বোধন করেন। গত বছর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে ভিড় উপছে পড়লেও চূড়ান্ত অশান্তি সৃষ্টি হয়। মুখ পোড়ে রাজ্যের।
এমনকি লেক টাউনে তাঁর মুর্তি নিয়েও সমালোচনার ঝড় বয়ে যায়। আসানসোলের বিশিষ্ট ভাস্কর সুশান্ত রায়ের মোম মিউজিয়ামের খ্যাতি এখন দেশ বিদেশেও। এখানেই তাঁর তৈরি মেসিকে দেখতে ভিড় জমাচ্ছেন আমজনতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*