রোজদিন ডেস্ক : ফের অবস্থার অবনতি। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাতদিনের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। রবিবার সকালে পুণের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁর শরীরে জলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এর আগে চলতি মাসের শুরুতেই এনসিপি নেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এক সপ্তাহ আগেই তিনি ছাড়া পেয়েছিলেন। কিন্তু ফের তাঁর অবস্থার অবনতি হওয়ায় রবিবার তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হল। বর্ষীয়ান নেতা দীর্ঘদিন ধরেই একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছেন। বাড়িতেও চিকিৎসকদের নজরদারিতে ছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট শুরু হয়। সমস্যা ক্রমশ বাড়ছিল। এর পর চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে থেকে দিন সাতেক আগে বাড়ি ফেরেন। কিন্তু এবার শরদের শরীরে জলের পরিমাণ কমে গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Be the first to comment