রোজদিন ডেস্ক : সন্দেহজনকভাবে শান্তিপুরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল আবদার আলী শেখ। পুলিশের সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতে ঘটলো অবাক কান্ড। কোমর থেকে উদ্ধার একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড গুলি। গ্রেপ্তার অভিযুক্ত আবদার আলী শেখ।

আজ তাকে রানাঘাট আদালতে তোলে পুলিশ। জানা যায় এই আবদার আলী শেখের বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াপাড়ায়। তবে সে সাহেবডাঙ্গা এলাকায় থাকে। এর আগেও চুরির ঘটনায় গ্রেফতার হয় সে। এবার তার কাছ থেকে তদন্ত চালাতে বন্দুক উদ্ধার হল। অভিযুক্ত আবদার আলী শেখ জানাচ্ছেন তার কাছে কোন বন্দুক ছিল না। পুলিশ নিজেই এই বন্দুক দেখাচ্ছে। আমাকে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত চালানো হচ্ছে।

Be the first to comment