রোজদিন ডেস্ক : রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি, সঙ্গে ঘূর্ণাবর্তর জেরে বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ফেব্রুয়ারি শেষ না হতেই বাতাসে গ্রীষ্মের ভাব অনুভূত হচ্ছে। বহু বাড়িতেই ঘুরছে পাখা, অনেকে ইতিমধ্যে ঘামতে শুরু করেছেন। আবহাওয়া দফতর সূত্রে প্রকাশ, আজ থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হতে পারে। উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং দুই ২৪ পরগণা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ও বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও আবহাওয়া ঠান্ডা হওয়ার সম্ভাবনা কম বলে জানা যায়।
মেঘলা আকাশ, বিকেলের দিকে হালকা বৃষ্টি পাতের সম্ভাবনা আছে।

Be the first to comment