- পশ্চিমবঙ্গবাসীর কাছে পরিবর্তনের আহ্বান জানিয়ে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলায় ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে সমগ্র ভারত চিন্তিত।’
- হালিশহর শ্মশানে হবে মুকুল রায়ের শেষকৃত্য। মুকুল রায়ের শেষযাত্রায় সমর্থকদের ভিড়। শোক মিছিলে পা মিলিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
- এসআইআর প্রক্রিয়া সুস্থভাবে সম্পন্ন হচ্ছে কি না, কেন্দ্রীয়ভাবে তা পর্যবেক্ষণের জন্য কলকাতা হাইকোর্টের দু’জন বিচারপতির কমিটি করেন প্রধান বিচারপতি সুজয় পাল।দুই বিচারপতির কমিটিতে রয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়।
- দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি পাবলিক স্কুলে বোমা হামলার হুমকি। ক্যাম্পাসে একটি বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে বলে সতর্ক করে এসেছে ই-মেল। তল্লাশি চালায় পুলিশ ও বম্ব ডিসপোজ়াল স্কোয়াড। বেলা গড়াতেই লালকেল্লা-সহ দিল্লি বিধানসভাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজধানীতে।
- কালীগঞ্জের মোলান্দি গ্রামে উদ্ধার হলো সকেট বোমা। কালীগঞ্জ মোল্লান্দী গ্রাম-সহ শিয়ালখালা গ্রাম থেকেও উদ্ধার হয়েছে সকেট বোমা।
- বিপুল পরিমাণ বহুমূল্য বিদেশি ড্রাগস উদ্ধার মালদহে। রাঁচি থেকে বাংলা হয়ে বিহারে ওই মাদক পাচারের উদ্দেশ্য ছিল মাদক কারবারীদের। দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ।
- সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দেগঙ্গা থানার গোবিন্দপুর এলাকায়। মৃতের নাম নিমাই প্রামাণিক (৫১)। খুনের অভিযোগে নিমাইয়ের দাদা শৈলেন প্রামাণিক ও ভাইপো গোবিন্দ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে।
- কোঝিকোড় পুরসভার বাড়ির চাঙড় ভেঙে পড়ে তিন জনের মৃত্যু। গুরুতর জখম দু’জন। সোমবার বেলা ১২টা নাগাদ কোজিকোড়ের ভালিয়ানগড়ি এলাকায় দুর্ঘটনা।
- পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রিবাহী বাস উল্টে মৃত্যু হলো কমপক্ষে সাত জনের। আহত হয়েছেন ১৬ জন। সোমবার বিকেলে উত্তরপ্রদেশের লখনউয়ের গোঁসাইগঞ্জে পূর্বাচল এক্সপ্রেসওয়ের উপর দুর্ঘটনাটি ঘটে।
- নেপালের পারসা জেলার বীরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি হয়েছে। ররিবার সন্ধ্যায় গাড়ি পার্কিং নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে সোমবার সকাল পৌনে ১০টা থেকে কার্ফু জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন।
- জোরালো ভূমিকম্প আলাস্কায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। সোমবার ভোররাতে আলাস্কার অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জের কাছে অনুভূত হয় কম্পন।

Be the first to comment