রেজিস্ট্রেশনের শেষ সুযোগ, ফের পোর্টাল খুলল পর্ষদ

Spread the love

রোজদিন ডেস্ক :  নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশনের জন্য শেষ সুযোগ দিল মধ্যশিক্ষা পর্ষদ। যে সকল ছাত্র-ছাত্রীরা ২০২৫ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে পাঠরত ছিল কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের জন্য পর্ষদ শেষবারের মত সুযোগের ঘোষণা করেছে। বুধবার সকাল ১১টা থেকে পুনরায় পোর্টাল চালু করা হয়েছে। ৭ মার্চ বিকেল ৪টে পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ পাবে পড়ুয়ারা। এক্ষেত্রে নির্দিষ্ট লেট ফাইন জমা দিতে হবে। তবে পর্ষদ স্পষ্ট জানিয়েছে, এই সময়সীমার পর আর আবেদন করা যাবে না। এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও যদি কোনও যোগ্য প্রার্থী রেজিস্ট্রেশন থেকে বঞ্চিত হয় তবে সেই দায় আইনত স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*