আজ বিকেলে ক্যাবিনেট, হতে পারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Spread the love

রোজদিন ডেস্ক :  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে বৃহস্পতিবার ফের বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বৃহস্পতিবার বিকেল রয়েছে এই বৈঠক। বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। নিয়োগ, কর্মচারী সংক্রান্ত উন্নয়নমূলক সিদ্ধান্ত এবং কয়েকটি শিল্পের জন্য জমির ছাড়পত্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এই বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। কিছু প্রশাসনিক প্রস্তাবেও সিলমোহর দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত যা খবর, তাতে মার্চের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হতে পারে। সে ক্ষেত্রে বৃহস্পতিবারের এই বৈঠকই চলতি মন্ত্রিসভার শেষ বৈঠক হতে চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*