দশে দশ

Spread the love
  1. ইজ়রায়েলের সংসদের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ইজ়রায়েলের সংসদে Speaker of the Knesset Medal দিয়ে সম্মানিত করা হলো মোদীকে। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে এই সম্মানে ভূষিত হলেন তিনি।
  2. ডিজিটাল মাইলফলক স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনস্টায় তাঁর ফলোয়ার সংখ্যা ছাড়াল ১০ কোটি।
  3. দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করল এনআইএ। ধৃত দু’জনেই জম্মু-কাশ্মীরের বাসিন্দা।
  4. ৭৮টি বহুতলে হবে বুথ। একুশটি আগেই ছিল, তবে তিনশো ভোটার বেশি হওয়ায় ৫৭টি বহুতলে এবার নতুন করে বুথ বানানোর নির্দেশ দিয়েছে কমিশন।
  5. পুলিশ মামলা করল পুলিশের বিরুদ্ধেই। নজিরবিহীন ঘটনাটি ঘটে হিমাচল প্রদেশের হাইওয়েতে।  নয়া দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে জামা খুলে প্রতিবাদ দেখিয়েছিল যুব কংগ্রেসের কর্মীরা। ওই বিক্ষোভকারীদের মধ্যে তিনজনকে সিমলা থেকে আটক করে দিল্লি পুলিশ। এদিকে, হিমাচল প্রদেশ পুলিশও ওই তিনজনকে সমন পাঠায় আদালতে হাজিরার জন্য। দিল্লি পুলিশের বিরুদ্ধে বিনা অনুমতি বা নোটিসেই বেআইনিভাবে ওই তিন কংগ্রেস কর্মীকে আটক করার অভিযোগ ওঠে।
  6. বুধবার আরও একবার বৈঠকে বসলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ-এর বেশ কিছু নেতা।
  7. হাওড়ার পিলখানায় বুধবার ভোরে প্রোমোটারকে শুট আউটের ঘটনায় তিন জনকে আটক করল পুলিশ। মূল অভিযুক্তরা এখনও অধরা।
  8. শিল্পতালুক হলদিয়ায় বেতন চুক্তির দাবিতে একটি বেসরকারি ব্যাটারি প্রস্তুতকারক সংস্থায় কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে থেকে ওই কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
  9. দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার রামনগর পোল এলাকায় গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় মহিলার পরিচয় শনাক্তের পর তাঁর প্রেমিক স্বরূপ ভান্ডারীকে গ্রেপ্তার করল পুলিশ।
  10. পরিশ্রুত পানীয় জলের দাবিতে গভীর রাতে নিউ টাউনের অভিজাত আবাসনে পুনরায় বিক্ষোভ আবাসিকদের। সম্প্রতি এই আবাসনেই ৩০০-এর উপর আবাসিক ডায়ারিয়ায় আক্রান্ত হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*