১০টা

Spread the love
  1. প্রতিরক্ষা ক্ষেত্র এবং কাউন্টার-টেররিজ়মের ক্ষেত্রে ভারত-ইজ়রায়েলের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর।
  2. NCERT-এর বইতে বিচার বিভাগে দুর্নীতি প্রসঙ্গ নিয়ে যা লেখা হয়েছিল, তা নিয়ে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছে। সংবাদসংস্থা সূত্রের খবর, বিষয়টি নিয়ে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  3. কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের হস্টেল থেকে ফাইনাল বর্ষের এক ডাক্তারি পড়ুয়ার পচা-গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত ছাত্রের নাম পুলক হালদার, তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ধামুয়ায়।
  4. নদিয়ার চাকদহ থানার ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকায় ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা।
  5. মাধ্যমিকের ছাত্রকে খুনের অভিযোগ। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদার মানসিকতা থানার ধরমপুর এলাকায়।
  6. বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম থানার বেতকুন্দ্রি এলাকায় ঝাড়গ্রাম-বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করা হয়।  ‘আগে রাস্তা, পরে ভোট’, হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তা তৈরির দাবিতে রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের।
  7. এসপ্ল্যানেড মোড়ে ডিএ আন্দোলনকারীদের প্রতিবাদ সভার জেরে রুদ্ধ হয় কলকাতার বিস্তীর্ণ অঞ্চল।
  8. নদিয়া ও পূর্ব বর্ধমান সংলগ্ন জালোইডাঙ্গা অঞ্চলে বেআইনিভাবে ভাগীরথীর পাড় থেকে বালি তোলাকে কেন্দ্র করে চাঞ্চল্য। বৃহস্পতিবার ঘটনাস্থলে হানা দেন স্থানীয় বিএলআরও আধিকারিকরা। সঙ্গে উপস্থিত ছিল নবদ্বীপ থানার পুলিশ। একাধিক সরঞ্জাম ও যন্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
  9. স্কুলের প্রধান শিক্ষক ও সহ-শিক্ষিকার বদলি চেয়ে স্কুলে তালা ঝোলালো গ্রামবাসীরা।নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
  10. দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে সার্ভিস রোডে স্কুটার আরোহী এক তরুণীর ওপর হামলা। তিন যুবক ওই তরুণীর হেলমেটে আঘাত করে তাঁর মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*