নয়া সভাপতি পেল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

Spread the love

রোজদিন ডেস্ক : নতুন সভাপতি পেল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সহ-সচিব পার্থ কর্মকার ওই পদে এলেন। শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনেই দায়িত্ব বদলের ঘোষণা করল সংসদ। আগামী ২ মার্চ থেকে তিনি দায়িত্ব নেবেন। এতদিন এই দায়িত্ব সামলেছেন চিরঞ্জীব ভট্টাচার্য। গত নভেম্বর মাস থেকে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের দায়িত্ব পান। তারপর গত তিন মাস দুটি পদের দায়িত্ব একসঙ্গে সামলেছেন চিরঞ্জীব ভট্টাচার্য। এবার সংসদ সভাপতির পদে তাঁর জায়গায় নিয়োগ করা হল পার্থ কর্মকারকে। নতুন দায়িত্ব পেয়ে পার্থ কর্মকার জানান, সব রকমভাবে চেষ্টা করব যাতে কাউন্সিলের কাজের আরও উন্নতি হয়। আগামী ২ মার্চ থেকে আমি কাজ শুরু করবো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*