রোজদিন ডেস্ক : স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র গ্রুপ সি পদে নিয়োগের পরীক্ষা রবিবার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ পরীক্ষায় বসছেন পরীক্ষার্থীরা। রাজ্য জুড়ে ১৬৯৩ টি সেন্টারে গ্রুপ-সি নিয়োগের লিখিত পরীক্ষা হচ্ছে। মোট শূন্যপদ রয়েছে ২ হাজার ৯৮৯টি। এর জন্য আবেদনকারীর সংখ্যা ৮ লক্ষ ৪ হাজার। দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে ১টা বেজে ৫০ মিনিট পর্যন্ত। এই পরীক্ষার জন্য একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কমিশন। প্রথম পরীক্ষার্থীদের ২ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে আসতে বলা হয়েছে। হলে ঢোকার আগে থাকবে কড়া চেকিং। পরীক্ষার জন্য নির্দিষ্ট ড্রেস কোডও বলে দেওয়া হয়েছে। জুতো নয়, পরে আসতে হবে হাওয়াই চটি।
এদিকে এর মধ্যেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু পরীক্ষাকেন্দ্রে এই আধাসেনাদের থাকার ব্যবস্থা করা হলে সেক্ষেত্রে পরীক্ষা কতটা সুষ্ঠ ভাবে নেওয়া যাবে তাই নিয়ে সংশয় প্রকাশ করেছে কমিশন। এই নিয়ে শনিবারই ডিজি ও পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে এসএসসি। তাঁদের আবেদন কোনও ভাবেই পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতে কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। আজ ১৬৯৩টি কেন্দ্রে ২৯৮৯ টি শূন্যপদের জন্য আবেদন করেছেন ৮ লক্ষ ৪ হাজার প্রার্থী। প্রসঙ্গত, গ্রুপ ডির শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা রয়েছে হবে ৮ মার্চ। এই পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে ৮ লক্ষ ৯ হাজার।

Be the first to comment