রোজদিন ডেস্ক : এসআইআরের পর রাজ্যের ভোটার তালিকায় ব্যাপক ত্রুটির প্রতিবাদে আগামী কাল পথে নেমে প্রতিবাদ জানাবে প্রদেশ কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই খবর জানিয়ে বলেন, তাঁরা এসআইআরের বিরোধিতা করেননি, চেয়েছিলেন তা ত্রুটিমুক্ত হোক। মৃত, অবাঞ্ছিত, এখান কার নাগরিক না, এমন ভোটারদের নাম বাদ যাক। কিন্তু গতকাল চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গেল মৃত ভোটারের নাম থাকলেও বহু প্রকৃত ভোটারের নাম বাদ গেছে। এর জন্য তিনি নির্বাচন কমিশনের অপদার্থতাকে দায়ী করেন। দৃশ্যত ক্ষুব্ধ শুভঙ্কর বাবু বলেন, এই ভাবে তালিকায় নাম না থাকায় বহু মানুষ ভীত, সন্ত্রস্ত। নির্বাচন কমিশন কি চান তিনি প্রশ্ন তোলেন। এর প্রতিবাদে আগামী কাল তাঁরা রাস্তায় থাকবেন বলে জানান। সোমবার সকাল ১১ টায় ব্যাঙ্কশাল আদালতের সামনে জমায়েত করে তাঁরা রাজ্য নির্বাচন দফতরে যাবেন। এরপর আরও বড় মাপের আন্দোলনের হুঁশিয়ারি দেন। বলেন, সমস্যা না মিটলে এরপর রাজ্যব্যাপী তাঁরা পদযাত্রা, ধরনা, অবস্থান ইত্যাদি কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জারি রাখবেন।

Be the first to comment