রোজদিন ডেস্ক :
মধ্য প্রাচ্যে অশান্তির প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশগুলিতে সিবিএসই-র পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আজ সিবিএসই-র এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়ে বলা হয়, বাহরিন, কুয়েত, ওমান, কাতার, ইরান, সৌদি আরব ও ইউএই-তে সিবিএসই অনুমোদিত (অ্যাফিলিয়েটেড) স্কুলগুলির দশম ও একাদশ শ্রেনীর পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। সোমবার ২ মার্চ এই পরীক্ষা শুরুর কথা ছিল।
সিবিএসই- র পরীক্ষা নিয়ামক ড. সন্যম ভরদ্বাজ জানান, মঙ্গলবার পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষার নতুন দিন ঠিক করা হবে।
উল্লেখ্য, আমেরিকা -ইস্রায়েলের যৌথ আক্রমণের পালটা ইরান মধ্য প্রাচ্যের এই সব দেশে আঘাত হানায় ব্যাপক উত্তেজনা, আতঙ্ক দেখা দিয়েছে। পড়ুয়া, স্কুলগুলির নিরাপত্তার কথা মাথায় রেখে কর্তৃপক্ষর এই সিদ্ধান্ত।
কবে এই স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে তা এখনই বোঝা যাচ্ছে না।

Be the first to comment