৬ তারিখ মেট্রো চ্যানেলে ধরনায় তৃণমূল নেত্রী, বিজেপি নেতাদের টার্গেট পূরণ করতেই লজিক্যাল ডিসক্রেপন্সির ষড়যন্ত, তোপ অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআরের পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে কমিশনের ভূমিকায় প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিক বৈঠক করে এসআইআর-এর পর কমিশন যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, তা সুপ্রিম কোর্টের কাছে জমা করবেন বলে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানিয়ে দিলেন, আগামী ৬ মার্চ শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে দল। সে কথাও এদিন সাংবাদিক বৈঠক থেকেই জানিয়ে দেন অভিষেক। এদিন তাঁর বক্তব্য থেকে।পরিষ্কার আবার সর্বাত্মক আন্দোলনে নামছেন দল নেত্রী। এসআইআরে নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে এবার ধরনা অবস্থানে বসছেন তিনি। শুক্রবার দুপুর দুটো থেকে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব শুরু হবে তৃণমূলের ধরনা। বৈধ ভোটারের নাম বাদের প্রতিবাদে ধরনা অবস্থান থেকে তিনি বিজেপি ও কমিশনের বিরুদ্ধে আন্দোলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
এসআইআর সংক্রান্ত গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মেনশনের পরিকল্পনা করেছে তৃণমূল। অভিষেক সাংবাদিক বৈঠক থেকে জানান সেই কথা। একই সঙ্গে জানিয়েছেন, তাঁরা সর্বোচ্চ আদালতের পাশাপাশি মানুষের কাছেও পৌঁছতে চান। সেই কারণেই ৬ মার্চ দুপুর দুটো থেকে ধরনায় বসছেন দলনেত্রী। বহু মানুষ এখনও বিবেচনাধীন রয়েছেন। তাঁদের ভোটাধিকারের দাবিতেই সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান নেত্রী। সেই মতো এই কর্মসূচিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির নেতা-কর্মীদের শামিল হতে বলা হয়েছে। অন্য জেলার কর্মীরাও চাইলে আসতে পারেন ধরনায়। মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাস্তায় নেমে আন্দোলনের পথে হাঁটছেন। সাধারণের ভোটাধিকার হরণ করার চক্রান্ত করা হয়েছে। গোটা ইস্যুটি নিয়ে কোমর বেঁধে নামতে চলেছেন নেত্রী। সেইমতো গোটা রাজ্যজুড়ে বড় কর্মসূচি ঘোষিত হবে। সবমিলিয়ে ছাব্বিশের ভোটে এসআইআরই যে তৃণমূলের প্রধান হাতিয়ার সেটাই বোঝালেন অভিষেক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*