১০টা

Spread the love
  1.  দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান টার্মিনাল ভবনের একটি অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি এসেছে সামনে। এই ঘটনায় ৪ কর্মী আহত হয়েছেন। আবু ধাবি বিমানবন্দরে ইরানের ড্রোণ হামলায় ১ জনের মৃত্যু হয়েছে এবং ৭ জন গুরুতর আহত হয়েছেন।
  2. হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে একটি তেলের ট্যাঙ্কারের। বর্তমানে সেটি সমুদ্রের নীচে তলিয়ে যাচ্ছে।
  3. ব্রিটেনের প্রতিরক্ষা সচিব জন হিলি দাবি করেছেন, সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান।
  4. কুয়েতে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা। কুয়েতেও ড্রোন হামলায় বিমানবন্দরে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর এসেছে।
  5. ইরানের সেনা সদর দপ্তরে একের পর এক বোমা হামলা ইজ়রায়েলের। তেহরানের আকাশ ছেয়ে গিয়েছে ইজ়রায়েলের যুদ্ধ বিমানে।
  6. নদিয়ার দিগনগরে  স্কুলের মাঠ থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র আনুষ্ঠানিক সূচনা করলেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
  7. ৬ তারিখ মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন, সেই একই জায়গায় তিনি ধরনায় বসবেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচির কথা জানাবেন।
  8. অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নেতারা টার্গেট দিয়ে দিয়েছেন, সেই টার্গেট পূরণের লক্ষ্যে ‘Logical Discrepancy’ তৈরি করা হয়েছে।
  9. কোচবিহারের দিনহাটার ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েত এর ষষ্ঠীয়া গ্রামে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পাঁচ। গুরুতর জখম তিন।
  10. মধ্য প্রাচ্যে যুদ্ধ! রমজান মাসে মদিনা গিয়ে আটকে পড়েছেন মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, কন্যা, নাতনি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*