রোজদিন ডেস্ক :
ইরানের ওপর আমেরিকা -ইস্রায়েলের আক্রমণ সহ উদ্ভুত সংঘাত নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বললেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রাতেই এই সব নিয়ে মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। সমাজ মাধ্যমে আজ জানান, ইস্রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহর সঙ্গে ফোনে কথা
বলেছেন। তিনি চান, যত শীঘ্র সম্ভব এই সংঘাত বন্ধ হোক। তিনি নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন। সাম্প্রতিক ঘটনা বলি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন।
অন্যদিকে এই সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ উদ্বেগ ব্যক্ত করলেও এখন অবধি তা বন্ধের কোন লক্ষ্মণ দেখা যাচ্ছে না। মধ্য প্রাচ্যে সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খোমেইনি নিহত হওয়ার পর আরও আগ্রাসী হয়েছে ইরান। হামলা চালাচ্ছে আমেরিকা- ইস্রায়েলও। চিন, রাশিয়া সহ একাধিক দেশ এই নিয়ে ক্ষোভ ব্যক্ত করে যুদ্ধ থামানোর পক্ষে সওয়াল করছে।

Be the first to comment