রোজদিন ডেস্ক :
আমেরিকার সর্বাধুনিক এক যুদ্ধ বিমান কুয়েতে মাঝ আকাশে ভেঙে পড়া নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। অন্যদিকে ইজরায়েলের আক্রমণে লেবাননে ৩১, জন প্রাণ হারিয়েছেন।
সূত্রের খবর, কুয়েতে ইরানের ক্ষেপনাস্ত্র নিক্ষেপে মার্কিন যুদ্ধবিমান ভেঙে পড়েছে। এই নিয়ে প্রকাশিত এক ভিডিও দেখা গেছে, আকাশে প্রায় আধ মিনিট চক্কর দিতে দিতে নীচে আছড়ে পড়ে এই যুদ্ধ বিমান। এখন অবধি কোন হতাহতের খবর মেলেনি। বিমান চালক ও নিরাপদে বেরিয়ে এসেছেন বলে জানা যায়।
অন্যদিকে মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধের আঁচ ক্রমেই বাড়ছে। আমেরিকার সঙ্গে তারা কোন কথা বলবে না বলে ইরান জানিয়ে দিয়েছে।
ইজরায়েলের আক্রমণ লেবাননে প্রাণ হারিয়েছেন ৩১ জন।
মধ্য প্রাচ্যের সঙ্কটময় পরিস্থিতিতে কলকাতা থেকে একাধিক বিমান যাত্রা বাতিল হয়েছে। এর মধ্যে এমেরিটাস, এতিহাদ সহ একাধিক মধ্য প্রাচ্যগামী ও ওখান থেকে আসা উড়ান আছে।
পরিস্থিতি ক্রমেই জটিল হওয়ায় সব মহলই উদ্বিগ্ন।

Be the first to comment